সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আটক

সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আটক

সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে  শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। 
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্। 
তিনি বলেন, "এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশি মো. সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত। এমন সময় ধর্ষণ  পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: শাহিন মিয়া