আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এই খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন নাটোর-১ আসনের গণমানুষের প্রিয় নেত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফারজানা শারমিন (পুতুল)।
প্রকল্পের বিস্তারিত:
প্রকল্পের নাম: সালামপুর বাজার ব্রিজ হতে ময়নাতলা ঘাট অভিমুখে চন্দনা খাল পুনঃখনন।
অর্থ বছর: ২০২৫-২০২৬।
বাস্তবায়নে: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এই খাল খনন প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই খালের সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, যা আজ মাননীয় প্রতিমন্ত্রীর হাত ধরে বাস্তবায়নের পথে যাত্রা শুরু করলো।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন (পুতুল) সহ, লালপুর থানার অফিসার ইনচার্জ ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, "সরকারের লক্ষ্য তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। এই খাল পুনঃখনন অত্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
উক্ত অনুষ্ঠান শেষে তিনি বাগাতিপাড়া উপজেলাতে তার পরবর্তী অনুষ্ঠানে যোগদিবার জন্য রওনা দেন।
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক
নাটোর লালপুর।
