মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আক্তার জামিল

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আক্তার জামিল

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আক্তার জামিল

সারা দেশে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আক্তার জামিল।

উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতা, দক্ষতা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, শিক্ষকতা জীবনে তিনি একাধিকবার বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এর আগে ২০১০ সালে সকল ক্যাটাগরির শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও ২০১৯ সালে শ্রেষ্ঠ সরকারি শিক্ষক এবং ২০২৪ ও ২০২৫ সালে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি।

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তিনি ভুটান শিক্ষা সফরেও অংশগ্রহণ করেন।

স্থানীয় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, আক্তার জামিল একজন সৎ, মানবিক ও গুণী শিক্ষক। তার মতো একজন শিক্ষক দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকায় ঘোড়াঘাটবাসী গর্ববোধ করে। তারা আশা প্রকাশ করেন, তিনি তার মেধা ও অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ বিষয়ে শিক্ষক মোঃ আবুল কালাম আক্তার জামিল বলেন, “ছাত্ররাই আমার শক্তি, ছাত্ররাই আমার বল। আমি তাদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন, যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি। 

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: