রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

দেশের ছোটপর্দার অভিনেতা তিনু করিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশীন। তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর তাকে ঢাকা আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মাঝে শরীরের অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে দেয়া হয়েছিল। কিন্তু বুধবার (৩ ডিসেম্বর) রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ এবং অবশেষে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।