গাজীপুরের শ্রীপুরে শালবন থেকে
হরিধন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে
উপজেলার রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শালবনের ভেতরে এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে তারা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী শেখকে খবর দেন। পরে তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন।
ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, “মরদেহটি দেখে আমরা প্রথমে চিনতে পারিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় নিশ্চিতকরণসহ মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”
