গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ফারহানা বিনতে ফারুক, ডেন্টাল সার্জন ডাক্তার শাহারুল ইসলাম সাগর, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বাধন কুমার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জুলফিকার আলী সরদার চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, গণমাধ্যমকর্মী এ মান্নান আকন্দ প্রমুখ।
সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী রোববার (২৮ জুন) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনটি উপজেলার ৩৬১টি কেন্দ্রে পরিচালিত হবে। এ সময় ৭২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এতে উপজেলার ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : মো: শাহিন মিয়া
