সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স

সুন্দরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স

সুন্দরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স

শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে দিনব্যাপী স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এলটি প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক এম মাহফুজুর রহমান লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার মোহাম্মদ আহসান হাবীব, সহকারী কমিশনার ও রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, কাব লিডার মো. জিয়াউল ইসলাম, অডিট টিমের সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ, খানাবাড়ি এমইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, বামনডাঙ্গা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, চ্যাংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম মণ্ডল, চণ্ডীপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন, কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা এবং জাতীয় পর্যায়ে স্কাউট কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ স্কাউটসের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি: মো: শাহিন মিয়া