রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি সৌজন্য করেছেন। এসময় গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রাতে গলাাচিপা অফিসার্স ক্লাবে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন), সদস্য সচিব হাসান মাহবুব (সংবাদ), সদস্য মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা) ও সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার) এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইমুন রহমান 

এলিট (কালের কন্ঠ), মো. রিয়াদ হোসাইন (যায়যায়দিন), হাসান এলাহী (মাই টিভি), সঞ্জীব দাস (বাংলাদেশ বুলেটিন), বিনয় কর্মকার (রূপালী বাংলাদেশ), সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), মাজহারুল ইসলাম মলি (মানব জমিন), হুজ্জাতুল ইসলাম সাচ্চি (নাগরিক টিভি), মৃদুল দত্ত (ইত্তেফাক) প্রমুখ   
 

এসময় প্রতিমন্ত্রী গলাচিপার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার উন্নয়নে স্বচ্ছ সাংবাদিকতার আহ্বান জানান। তিনি বলেন, সংবাদকর্মীরা একটি এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  #

মোঃ রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।