শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুজানগরে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুজানগরে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুজানগরে দোয়া মাহফিল


সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় পাবনার সুজানগরে দোয়া মাহফিল ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পাবনা-২ আসনের ৬৯ নং নির্বাচনী এলাকার উদ্যোগে মালিফা হাবিবুর রহমান (বহুমুখী) উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনরত বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির প্রত্যাশা ও গণমানুষের দাবি।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বেগম জিয়া বসবাস করেন, তাই তার সুস্থতার জন্য দেশব্যাপী যেমন দোয়া চলছে, সুজানগরের তরুণ সমাজও আজ একত্রিত হয়েছে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে।

দোয়া মাহফিলে তরুণ নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিশিষ্টজন, মসজিদের ইমাম, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম জিয়ার নেতৃত্বের বিকল্প নেই। তার শারীরিক অবস্থার উন্নতি হলে দেশ আরও শক্তিশালী নেতৃত্ব পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকবৃন্দ জানান, সুজানগর তারুণ্য সমাজের এই আয়োজনের উদ্দেশ্য ছিল দেশনেত্রীর সুস্থতা কামনা ছাড়াও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলনে তাদের ভূমিকা সুস্পষ্ট করা। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি–সম্প্রীতির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো মাঠে ছিল ধর্মীয় আবহ, দেশনেত্রীর জন্য গভীর মমত্ববোধ ও শ্রদ্ধার প্রকাশ। স্থানীয়দের অংশগ্রহণ এবং তরুণদের উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।