শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঘাটায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাঘাটায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাঘাটায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধার সাঘাটায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জোবায়ের হাসান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জোবায়ের হাসান উপজেলার সাকোয়া গ্রামের মো. মীর হোসেন মিন্টুর ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জোবায়ের হাসানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘৭ পিস ইয়াবাসহ জোবায়ের হাসানকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাঘাটা থানা পুলিশ বদ্ধপরিকর। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’