জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে বলিউডের তারকাদের সঙ্গে ওঠাবসা। পারিবারিক সখ্যতাও রয়েছে কারও কারও সঙ্গে। বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর জয়াকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু জয়া তা করেননি। জয়াকে নিয়ে রয়েছে প্লাস্টিক সার্জারি করার গুজবও।নানারকম লুকে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন অভিনেত্রী জয়া আহসান। তবে এবার নো মেকআপ লুকে সামনে এলেন তিনি। ঝলমলে রোদ গায়ে মাখিয়ে মুচকি হাসিতে দেখা গেছে তাকে।
সম্প্রতি তার আপেল হাতে নিয়ে একটি ছবি বেশ আলোচনা সৃষ্টি করে। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া।
