রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ENTER TV


চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেলে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে এবং সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল সদর উপজেলার তুলসীঘাট বাফার সার গোডাউনের লোড আনলোডের প্রতিনিধি নুর মোহাম্মদ লোড আনলোড করার সময় সময় তার কাছে বিএনপি নেতা সাজ্জাদসহ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাত জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে  গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন মামলার বাদি নুর মোহাম্মদ প্রিন্স। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি নেতা কারাগারে এ সম্পর্কে জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু বলেন, 'সাজ্জাদুর রহমান সাজ্জাদ চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিছুদিন আগে তার জামিনের মেয়াদ শেষ হয়েছিল। আজ আবারও জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

গাইবান্ধা সদর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বলেন, 'চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

গাইবান্ধা প্রতিনিধি