বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএমসি।এতে বলা হয়, টানা সপ্তমবারের মতো এ অর্জন দেশের কোটি কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ১৯৮৫ সাল থেকে এসএমসি ওরস্যালাইন যাত্রা শুরু করে।
