রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কী ঘটেছিল জেমসের কনসার্টে, জানালেন উপস্থাপিকা

কী ঘটেছিল জেমসের কনসার্টে, জানালেন উপস্থাপিকা

কী ঘটেছিল জেমসের কনসার্টে, জানালেন উপস্থাপিকা

ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনটি আনন্দ উৎসবের বদলে পরিণত হলো বিষাদে। দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের গান শোনার জন্য যখন স্কুলের হাজারো প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন, ঠিক তখনই শুরু হয় বিশৃঙ্খলা। সেই ভয়াবহ মুহূর্তের প্রত্যক্ষ ছিলেন উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা; সামাজিক মাধ্যমে তুলে ধরলেন ঘটনার বর্ণনা, সঙ্গে প্রকাশ করেন কষ্ট-আক্ষেপ। 

শ্রাবণ্য তৌহিদা জানান, অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে চলছিল। নগর বাউল জেমস ঠিক তখনই মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। শ্রাবণ্য যখন মঞ্চে র‍্যাফেল ড্র পরিচালনা করছিলেন, হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো পাথর ও ইট পড়তে শুরু করে।

ফেসবুক পোস্টে এই উপস্থাপক উল্লেখ করেন, হঠাৎ একটি বড় পাথর ঠিক আমার সামনে এসে পড়ল। মুহূর্তের মধ্যে সব বদলে গেল। এক বুক আশা আর ভালোবাসা নিয়ে আসা মানুষের চোখেমুখে তখন শুধু আতঙ্ক।

তৌহিদা আরও উল্লেখ করেন, প্রায় ১৫ হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল আয়োজকরা। ইটের আঘাতে অনুষ্ঠানস্থলেই প্রায় ১৫ জন শিক্ষার্থীসহ অনেকে রক্তাক্ত হন। দীর্ঘ তিন ঘণ্টা অনিশ্চয়তার পর নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি পণ্ড ঘোষণা করতে বাধ্য হন আয়োজকরা।