ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি ঢাল থেকে নামার সময় উল্টে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ১৯ জন যাত্রী নিয়ে যাতায়াতকারী বাসটি একটি দাতব্য সংস্থার সদস্যদের বহন করছিল।ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) ২৯ সিটের বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিধ্বস্ত হয়।
স্থানীয় ফিন হো কমিউনিটির চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক অকেজো হয়ে যাওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সামরিক ইউনিট এবং স্থানীয় উদ্ধারকারী দল।
