সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

 

একের পর একটা ঝঞ্ঝাটে পড়ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আর্থিক প্রতারণার অভিযোগ, রেস্তোরাঁয় গোলমালের পর এবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নায়িকার।এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ছবি ও ভিডিওগুলো নানাভাবে অস্বস্তিতে ফেলেছে শিল্পাকে। চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত তিনি।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শিল্পার কণ্ঠস্বর ও চেহারা বিকৃত করে ছবি ও আপত্তিকর ভিডিও তৈরি করে তা ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। বিষয়টি শিল্পার নজরে পড়তেই এর গুরুত্ব বিবেচনা করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

 

শিল্পা মনে করেন, এ ঘটনা শুধু অভিনেত্রীর ভাবমূর্তিই ক্ষুণ্ণ হচ্ছে না, বরং ব্যক্তিগত জীবনেও তার গভীর নেতিবাচক প্রভাব পড়াছে।পাশাপাশি দর্শক ও অনুরাগীদের কাছেও তাকে নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে বলে দাবি শিল্পার।

 

অভিনেত্রীর এ অভিযোগকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন আদালত। শুনানিতে বিচারপতি অদ্বৈত শেঠনা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নারী বা পুরুষকে জনসম্মুখে হেনস্তা করার অধিকার কারো নেই। কারও অনুমতি ছাড়া এআই প্রযুক্তির সহায়তায় ভুয়া ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা, আপত্তিকর ভিডিও বা ছবি বিকৃত করে প্রচার করা দণ্ডনীয় অপরাধ।