রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ডিবি পুলিশ তথ্য পায় যে, তিন ব্যক্তি পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনে করে গাঁজা বহন করে শান্তাহার রেলস্টেশনে নেমেছে এবং নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে শরিফ মিয়া (২৫), পিতা শহিদ মিয়া, সাং পতইর, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া—এর হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে কচটেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া একরামুল হোসেন রাসেল (৩০), পিতা হারুনুর রশীদ, সাং হরিপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া—এর ব্যাগ তল্লাশি করে কচটেপে মোড়ানো আরও দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী শরিফ উদ্দিন (৩০), পিতা শফিকুর রহমান, থানা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়াকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৮ কেজি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।