রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ।

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ।

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গী হয়েছেন সামিহা রহমান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা দুজন নতুন জীবনের পথে পা বাড়ালেন।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি জানান, একই দিন রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে একসঙ্গে বিভিন্ন সময়ে ছবি শেয়ার করতে দেখা গেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার  পরিণয়েই রূপ নিল। 

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে গত দুই বছরে পার্থ শেখ দর্শকদের মধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-এও তাকে দেখা গেছে।