শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠানে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠানে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের অনুষ্ঠানে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসা এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, আজ দুপুরে নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অনুপ (২০), শ্রী রঞ্জন হাসদা (১৯) ও শ্রী প্রশান্ত সরেন (১৯)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের সবার বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়িপাড়া গ্রামে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভাবিচা গ্রামে আসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অভিযুক্তরা কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী তরুণী বিষয়টি পরিবারকে জানালে তারা নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে।


নিয়ামতপুর থানার (ওসি) রেজাউল করিম জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

নাজমুল হক 
নওগাঁ জেলা