রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু

বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু

বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু


ভূয়া হাসপাতাল ও অদক্ষ চিকিৎসকের অভিযোগে উত্তাল স্বজনরা
বগুড়া শহরের কলোনী এলাকায় অবস্থিত Public General Hospital Bogura-এ ভুল চিকিৎসার অভিযোগে ইয়াহিযা (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ডান হাত ভাঙার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


নিহত ইয়াহিযা বগুড়ার একটি উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, হাত ভাঙার মতো সাধারণ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও রাতে অপারেশনের প্রস্তুতি হিসেবে শিশুকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পর থেকেই তার জ্ঞান আর ফিরে আসেনি।


পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় হাসপাতালে রোগীর স্বজন ও কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, অদক্ষ ও অনুমোদনহীন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়ায় এ মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, জেলায় বিভিন্ন নামে গড়ে ওঠা কিছু বেসরকারি হাসপাতালে যথাযথ অনুমোদন ও দক্ষ চিকিৎসক ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।