বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল এয়ার

মালদ্বীপে বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল এয়ার

মালদ্বীপে বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল এয়ার

চারদিকে নীল জলরাশি আর ভারত মহাসাগরের বুকে বালুকণায় গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালদ্বীপ। পর্যটননির্ভর এই দেশটিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক আসেন। পাশাপাশি প্রায় এক লাখ চল্লিশ হাজার প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে গড়ে উঠেছে বাংলাদেশিদের নানা প্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁ।
মালদ্বীপে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটক ও কর্মরত প্রবাসীরা অনেক সময় খুঁজে থাকেন পরিচিত স্বাদের মানসম্মত বাংলা খাবার। প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতি ও দেশীয় খাবারের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় নিয়ে নতুন সাজে সজ্জিত হয়েছে ‘হোটেল এয়ার’।
গতকাল সোমবার বিকেলে মালদ্বীপের রাজধানী মালের হুলহুমালে সিটির ধিরাগু টাওয়ার সংলগ্ন হোটেল এয়ারে এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত মদিনার জামাতের বিশিষ্ট আলেম, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক আলহাজ্ব হজরত মাওলানা মোঃ মহসিন কবির ইউসুফী, পীর সাহেব কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফ।
দোয়া ও মোনাজাতের পূর্বে হোটেল এয়ারের পরিচালক মোঃ হারুন মিয়া বলেন, “বাংলাদেশ থেকে আসা পর্যটক এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলা খাবারের ঐতিহ্য ধরে রাখতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি, সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রবাসী ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।
পরে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন হোটেল এয়ারের পরিচালক মোঃ হারুন মিয়া।

 

 

 

মোঃ আল আমিন

মালদ্বীপ প্রতিনিধি