রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক

প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক

প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক

২৭ ফেব্রুয়ারি শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক, এমপি একদিনের সফরে তার নিজ নির্বাচনী এলাকা ও নিজ জন্মভূমি গলাচিপা সফর করেন।বিকাল ৪:০০ টায় গলাচিপা এ আগমন করলে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে গার্ড অফ অনার দেয়া হয়।

 

 এ সময় পটুয়াখালী পুলিশ লাইন্স থেকে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব  অনার  প্রদান করেন। পরে ৪:১০ মিনিটের সময় প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন তিনি। বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপরে গলাচিপা উপজেলা পরিষদ এর সম্প্রসারিত ভবন সংলগ্ন মাঠে সকল শ্রেণীর পেশার মানুষদের সাথে গণ ইফতারে যোগদান করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গন অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান  সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের

 

 নেতৃবৃন্দ,ব্যবসায়ী, সুধীজন, গণমাধ্যম কর্মী, শিক্ষক প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক তার বক্তব্য বলেন, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি আমি নির্বাচনের আগে বলেছিলাম নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের সাথে দেখা করব। তিনি আরো বলেন,আমি নির্বাচিত না হতে পারলে আপনারা অনেকেই এলাকা ছাড়া হতেন হামলা মামলায় জর্জরিত হতেন। আমি প্রতিশ্রুতি দিতে চাচ্ছি না আমি এলাকার জন্য নিরলস ভাবে কাজ করব। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গলাচিপা রামনাবাদ নদীর উপরে নির্মিত

 ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, ধীরে ধীরে  আপনাদের জন্য উন্নয়নমূলক আরো চমক থাকবে ইনশাল্লাহ।  এরপর সকলের সাথে একসাথে ইফতার করেন। ইফতার পরবর্তী সন্ধ্যা সাত ঘটিকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। রাত ন'টায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী নুরুল হক। এরপরে যথাক্রমে ১০টা ৩০ ও ১১ টা ১৫ মিনিটের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাদা আলাদা সভায় যোগদান করেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা যায় রাতে রেস্ট হাউজে অবস্থানের পর শনিবার সকালে সরকারি সকল দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময়ে সভায়  অংশগ্রহণ করবেন এবং দুপুর ১২:০০ টায় একটি সম্প্রসারিত সড়কের শুভ উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী নুরুল হক। এরপরে তিনি দশমিনার উদ্দেশ্যে  গলাচিপা ত্যাগ করবেন।#


বার্তা প্রেরক
রাকিবুল হাসান
গলাচিপা পটুয়াখালী