মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা

ডুরান্ড লাইন ধরে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে আফগানিস্তান। কমপক্ষে ছয়টি প্রদেশে মিলেছে সংঘাতের খবর।

 

খোশত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সীমান্তে পাকিস্তানের কমপক্ষে ১৮টি মিলিটারি পোস্ট দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এসব হামলায় পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি করেছে আফগানিস্তান। অন্যদিকে, দুই পাক সেনার মৃত্যুর তথ্য স্বীকার করেছে ইসলামাবাদ। এছাড়াও, পাকিস্তান সেনাবাহিনীর ভারী অস্ত্র জব্দের কথা জানিয়েছে তালেবান। 

 

এসব হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যাতে ১৩৩ তালেবান যোদ্ধা নিহতের দাবি করে ইসলামাবাদ। তবে পাক সেনাদের একটি আকাশযান ভূপাতিতের দাবি করে কাবুল।

 

এর আগে, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয় বলে ইসলামাবাদের দাবি। অন্যদিকে, ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।