মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

টেকনাফ উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী 
ইয়াবা ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, তারা স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে যান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন তার নির্বাচনী এলেকায় কোন ধরনের চাঁদাবাজি চলতে দিবে না, সবাইকে সাবধান হতে বলেন।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দল, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী জনপদে ইয়াবার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।