খুলনার বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৭ জনুয়ারি) দুপুর ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটকদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে খুলনার ভারতীয় হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজোনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
জেল সুপার মোস্তফা কামাল জানান, কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয়কে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা য়ায়, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে তাদের হস্তান্তর করা হবে।
