বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণআন্দোলনের শক্তি হবে সাংস্কৃতিক কর্মীরাই: রিজভী

গণআন্দোলনের শক্তি হবে সাংস্কৃতিক কর্মীরাই: রিজভী

গণআন্দোলনের শক্তি হবে সাংস্কৃতিক কর্মীরাই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির নির্বাচনি প্রচারণার গান সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে।

 

মঙ্গলবার (২৭) জানুয়ারি রাজধানী বনানী ক্লাবে ভাইরাল ধানের শীষ গানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি রাজনৈতিক সংগ্রামের অগ্রভাগে থাকে সাংস্কৃতিক কর্মীরা। ইতিহাস সাক্ষ্য দেয় যে, আন্দোলনের অগ্রভাগে সংস্কৃতি থাকে, সেই আন্দোলন বিজয়ের সিংহদুয়ারে পৌঁছাতে পারে।

 

তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের সময় সাহস করে যে গানগুলো লেখা হয়েছে, সেগুলো শুধু দেশের ভেতরেই নয়, দেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে মানুষের মধ্যে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। সেই গান গাওয়ার জন্য অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, তবুও সেই সৃষ্টির আবেদন এত তীব্র ছিল যে শেষ পর্যন্ত একটি ভয়ংকর ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম।

 

তিনি নির্বাচনি প্রচারণা গানের নির্মাতা ইথুন বাবু ও শিল্পী মৌসুমীসহ সংশ্লিষ্ট সব শিল্পীর প্রশংসা করে বলেন, তাদের হাত দিয়েই একটি উৎকৃষ্ট সৃষ্টি আসবে বলে আমি বিশ্বাস করি। ধানের শীষ প্রতীক যে আবেগ সৃষ্টি করে, সেই আবেগ গানটির মধ্য দিয়ে তুলে ধরতে তারা সক্ষম হয়েছেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই গান যখন প্রচার হবে, তখন দেশের মূল ভোটারদের হৃদয়ে পৌঁছাবে। সাহিত্য, সংস্কৃতি, গান ও কবিতা সমাজ পরিবর্তনে অসাধারণ ভূমিকা রাখতে পারে।

 

সংস্কৃতির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সলিল চৌধুরীসহ বহু শিল্পী ও সাহিত্যিক তাদের সৃষ্টির মাধ্যমে আন্দোলনে প্রেরণা যুগিয়েছেন। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিল্পী-কবিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, ডিবি কার্যালয়েও সেই গান গুনগুন করতে শুনেছি কর্মকর্তাদের মুখে এটাই প্রমাণ করে শিল্পের শক্তি কত গভীর ও ব্যাপক।

রিজভী আশা প্রকাশ করে বলেন, এই গান আগামী নির্বাচনে মানুষের মন জয় করবে, গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং মানুষকে ভোটের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবু, সংগীতশিল্পী দিলরুবা, রিজিয়া পারভিন, অভিনেতা শিবা শানু, বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।