শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়ারল্যান্ড

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়ারল্যান্ড

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়ারল্যান্ড

আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ অপরিবর্তিত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান। তিনি বলেছেন, গ্রুপ বদল হলে দলের প্রস্তুতিতে প্রভাব পড়ত।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। এরপর বৈশ্বিক টুর্নামেন্টে থাকতে আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দেয় বিসিবি। 

তবে সেই প্রস্তাব আইসিসি ও আয়ারল্যান্ড দু’পক্ষই নাকচ করে দেয়। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। 

তাদের সবকটা ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে, যেখানে পিচ ভারত থেকে তুলনামূলক মন্থরগতির। গ্রুপ বদলে ফেললে তাদের গিয়ে খেলতে হতো ভারতের কলকাতা, মুম্বাইয়ের মতো পিচে, যার চরিত্র অন্তত শ্রীলঙ্কার পিচগুলো থেকে আলাদা। 

ক্রিকবাজকে সে বিষয়টাই জানালেন মালান। তিনি বলেন, ‘আমরা তো ভাই, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ধরেই প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নেওয়ার ক্ষমতা আর শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন পরিস্থিতি সামলানোর মানসিকতা গড়ে তোলাই আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ দিক।’ 

তিনি আরও জানান, ‘পরিস্থিতি, ম্যাচের অবস্থা আর প্রতিপক্ষ যা সামনে আসে, সেটার সঙ্গে মানিয়ে খেলতে চাই। এতে করে আমাদের ছেলেরা মুক্তভাবে খেলতে পারে। বিশ্বকাপের আগে এটিই আমাদের বড় লক্ষ্য।’

বিশ্বকাপের গ্রুপপর্বে ৪টি ম্যাচ খেলবে আইরিশরা। ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দলটি। নিজেদের শেষ দুই ম্যাচে আগামী ১৪ ফেব্রুয়ারি ওমান ও ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।