বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধের শঙ্কা তুঙ্গে, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি রাশিয়ার

যুদ্ধের শঙ্কা তুঙ্গে, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি রাশিয়ার

যুদ্ধের শঙ্কা তুঙ্গে, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি রাশিয়ার

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। দেশ দুইটির মধ্যে দুই দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

 

সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকার ল্যাভরভ বলেন, ইরানে নতুন কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। তিনি ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচী অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। ল্যাভরভের সাক্ষাৎকার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। 

 

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইতোমধ্যেই হামলা চালানো হয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতে পারি, এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল।

 

 এ ছাড়া ল্যাভরভ বলেছেন, সতর্কভাবে আমি ওই অঞ্চলের আবর দেশগুলোর, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষ করছিলাম। তাদের কেউ চায় না উত্তেজনা বারুক। প্রত্যেকে বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা।

উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরবসহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত, বলেন তিনি। 

 

আরব দেশগুলো ‘স্পষ্টতই সংযমের আহ্বান’ জানিয়ে ওয়াশিংটনে সংকেত পাঠাচ্ছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, তারা ‘এমন একটি চুক্তির সন্ধান করতে বলেছে যা ইরানের আইনগত অধিকার লঙ্ঘন করবে না আর নিশ্চিত করবে যে ইরানের একটি পুরোপুরি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচী আছে।

এদিকে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।