শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাধিক চমক রেখে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

একাধিক চমক রেখে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

একাধিক চমক রেখে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

নিউজ ডেস্ক :  

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। রোডেশিয়ানদের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বৃহস্পতিবার (১১ জুন) একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। দলে রয়েছে একাধিক চমকও। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক।অন্যদিকে, সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। তবে এই সিরিজে বিশ্রামে থাকবেন মেহেদী মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে খেলবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পেয়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। টেস্টের সহ-অধিনায়ক মিরাজও পেয়েছেন বিশ্রাম। তার পরিবর্তে স্পিন বিভাগ সামলাবেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম।বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।