শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘কটূক্তি’: চকরিয়ায় বিএনপি বিক্ষোভ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘কটূক্তি’: চকরিয়ায় বিএনপি বিক্ষোভ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘কটূক্তি’: চকরিয়ায় বিএনপি  বিক্ষোভ

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীসহ কয়েকজন নেতার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত’ মন্তব্যের অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সব অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বিকেলে চকরিয়া পৌর শহরের প্রধান সড়ক থেকে মিছিলটি বের হয়। মিছিলকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করার সময় এনসিপি নেতাদের বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে মুখরিত স্লোগান দেন।

‎পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী  সালাহউদ্দিন আহমদ দেশের রাজনীতির একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব। রাজপথের আন্দোলনে তাঁর নেতৃত্ব ও অবদান সর্বজনবিদিত। অথচ এনসিপির দায়িত্বজ্ঞানহীন কিছু নেতা তাঁর বিরুদ্ধে যে ধরনের অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের মন্তব্যে চকরিয়ার সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

‎বক্তারা আরও সতর্ক করে বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু জ্যেষ্ঠ নেতাদের চরিত্রহনন বা অসম্মান করা সুস্থ রাজনীতির চর্চা হতে পারে না। এনসিপি নেতারা যদি দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য প্রত্যাহার না করেন, তবে চকরিয়া থেকেই আরও কঠোর ও রাজপথ কাঁপানো আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।

‎প্রতিবাদ মিছিলে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী একাত্মতা জানিয়ে অংশ নেন। 

‎মোরশেদ আলম, চকরিয়া, কক্সবাজার: