শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম

শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নগরের বিভিন্ন এলাকায় একযোগে ১,৭৬০টি কেন্দ্রে বিনামূল্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ কর্মসূচির মাধ্যমে মোট ৫ লাখ ৯৮ হাজার ৪২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, "একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এজন্য অভিভাবকদের সচেতনতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে তাদের সুরক্ষা দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।"

এসময় ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে এবারের ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও শিশুস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

"সুস্থ শিশু, নিরাপদ ভবিষ্যৎ"—এই অঙ্গীকারকে সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুস্বাস্থ্য সুরক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে। 

বুলবুল আহম্মেদ জিয়া 
ঢাকা বিভাগীয় সংবাদদাতা