বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আল্লাহকে ডাকব, আবার অভিনয়ও করব : অমিত হাসান

আল্লাহকে ডাকব, আবার অভিনয়ও করব : অমিত হাসান

আল্লাহকে ডাকব, আবার অভিনয়ও করব : অমিত হাসান

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। নব্বইয়ের দশক থেকে দীর্ঘ সময় বড়পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। নায়ক হিসেবে যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি পরবর্তী সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেও নিজের জায়গা ধরে রেখেছেন এই অভিনেতা।

তবে সময়ের সঙ্গে বড়পর্দায় তার উপস্থিতি অনেকটাই কমে এসেছে। এখন বেছে বেছে কাজ করেন তিনি। থাকেন যুক্তরাষ্ট্রে।

এর মধ্যেই হঠাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দেখা গেল অমিত হাসানকে। দীর্ঘদিন পর এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের ব্যক্তি জীবন, ধর্মচর্চা ও অভিনয়জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।

অমিত হাসানের কাছে ধর্ম ও পেশা দুটিই আলাদা জায়গার বিষয়। ধর্ম পালনের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। বরং সৎভাবে নিজের পেশার পাশাপাশি ধর্মীয় দায়িত্ব পালন করেই জীবন কাটাতে চান বলে জানান।

অভিনেতা বলেন, ‘ধর্মটা নিজের কাছে। আমি চলচ্চিত্রে অভিনয় করছি দেখে ধর্ম করব না, আবার ধর্ম করব দেখে চলচ্চিত্রও ছেড়ে দেব বিষয়টা এমন নয়। হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারটা। যার যার ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ধর্ম-কর্ম আমার কাছে।’

নিজের পেশাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে অমিত হাসান বলেন, ‘এফডিসি বা অভিনয় হচ্ছে আমার কর্ম। আজকে মানুষ আমাকে অমিত হাসান হিসেবে চেনে আমার কাজের কারণে। এই কাজের মাধ্যমেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমার পরিবারও এই পেশার মাধ্যমে চলেছে।’

ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, হজ করব। এগুলো আমার ধর্মীয় দায়িত্ব। পাশাপাশি অভিনয়ও করব। কারণ এই অভিনয়ের মাধ্যমেই মানুষ আমাকে চিনেছে।’

ধর্ম ও কর্মকে আলাদা করে দেখেন জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ধর্ম এক জিনিস, কর্ম আরেক জিনিস। দুটোকে আমি নিজের জায়গা থেকে পালন করার চেষ্টা করি। আল্লাহ আছেন, আমি সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। পাশাপাশি ধর্ম পালনও করার চেষ্টা করেছি।’