শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।


মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


সাক্ষাৎকালে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

দায়িত্ব গ্রহণের পর এটি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে পানিসম্পদ মন্ত্রী প্রথম সাক্ষাৎ। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী চীন।

বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।