জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার ঢেউখালী জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করেন সদরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও ফরিদপুর জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুইট আলম মোল্লা।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং যুবদলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মুন্সি ইশরাত হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নু, ফরিদপুর জেলা যুবদলের সদস্য হেদায়েত হোসেন হিরুসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় সুইট আলম মোল্লা বলেন, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলের সাফল্য ও সমৃদ্ধির জন্য এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী দিনেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।’
তানভীর তুহিন
সদরপুর, ফরিদপুর