শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ সাদি আসছেন অভিনেতা হয়ে।

শেখ সাদি আসছেন অভিনেতা হয়ে।

শেখ সাদি আসছেন অভিনেতা হয়ে।

ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ গায়ক শেখ সাদী এবার হাজির হচ্ছেন অভিনেতা হিসেবে। ‘শহরের নতুন অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

পরিচালক জানিয়েছেন, ‘শহরের নতুন অতিথি’ নাটকটি বুধবার (৮ এপ্রিল) প্রচারে আসবে। দেখা যাবে ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে। গান ছেড়ে হঠাৎ নাটকে কেন জানতে চাইলে সাদী বলেন, “অভিনয়ে আসার মূল কারণ আমার দর্শক। তারা আমার গানের ক্যারিয়ারের শুরু থেকেই চাইছে, যেন আমি অভিনয় করি। তাদের জন্যই এবার এই সিদ্ধান্ত নিলাম।”

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সাদী বলেন, “আমি ভেবেছিলাম অভিনয়টা সহজ, কিন্তু অভিনয় করতে গিয়ে মনে হয়েছে এখানে অভিজ্ঞতা এবং দৃঢ় মনোবলের একটা ব্যাপার আছে। যেটা না করলে লং রানে টেকা সম্ভব না। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।”


নাটকটির দৃশ্যধারণ হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

মাহি বলেন, তারা অনেক পরিশ্রম করে কাজটি করেছেন। পুরো শীতের মধ্যে আমরা শুট করেছি। আশা করছি ‘শহরের নতুন অতিথি’ দর্শকের পছন্দ হবে।”