সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও ১ দেশ

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও ১ দেশ

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও ১ দেশ

দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে আজ থেকে। এই সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।

তবে সেজন্যে জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার পরিকল্পনা করছে ইরান। তাদের সঙ্গে আছে আরও এক দেশ। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

৪০ দিনের দীর্ঘ এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হরমুজ থেকে পাওয়া এই অর্থ দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে সে বিবৃতিতে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে আছে। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্য বলছে, যুদ্ধের আগে যত জাহাজ চলাচল করত, এখন তার মাত্র পাঁচ শতাংশ পার হতে পারছে।

তবে কিছু ট্যাংকার চলাচল করতে পেরেছে। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী কিছু জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে আলাদা চুক্তি করেছে।

তবে আজ থেকে হরমুজ প্রণালিতে শর্তসাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে ট্রানজিট ফি গুণতে হবে সবাইকে। ইরান এই ফি নেবে, সঙ্গে থাকবে ওমানও। 

জানা গেছে, ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত ফি নিচ্ছে। তবে কোনো জাহাজ মালিক এই ফি দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।