মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা শহরের সীতারামপুর ঢাল এলাকায় বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন নারী এবং গুরুতর আহত হয়েছে আরেকজন নারী।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার সময় মাগুরা সদরের সীতারামপুর এলাকায় দুর্ঘটনা মাগুরা ২৫০ শজ্যা বিশিষ্ট সদর হাসপাতালে আসলে চিকিৎসা রত অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান ঢাকা গামী বাস এস পি গোল্ডেন লাইন ও ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষের ফলে ২জন মহিলা গুরুতর আহত হয় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। ইজিবাইক চালক হালকা আহত অবস্থায় পালবয় যান।
নিহত কাজল মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের বাসীন্দা কাজল (৪৫), স্বামী প্রবাসী মো. রাকিব। আহত অন্য জন মারিয়া বয়স (১৮) গ্রাম, সিমাখালী গ্রামের বাসিন্দা। হাসপাতাল কতৃপক্ষ জানান, বর্তমানে মরদেহ মাগুরা ২৫০ সজ্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মগুরা ২৫০ শজ্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্ত্যব্যরত চিকিৎসক ডাঃ উসমান গণী বলেন, কাজল নামের নারী খুবই গুরুত্ব অবস্থায় হাসপাতালে ভর্তি হলে আমরা তাকে চিকিৎসা দেয়া অবস্থায় মৃত্যু বরণ করেণ। অপরজন গুরুতর আহত তার চিকিৎসা চলমান আছে