সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা পাচার,চালকসহ আটক ২

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা পাচার,চালকসহ আটক ২

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা পাচার,চালকসহ আটক ২

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা পাচার,চালকসহ আটক ২
মীর কাশেম আজাদ, কক্সবাজার 
কক্সবাজারের টেকনাফে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ২ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 
বুধবার (৮ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে মাছের ড্রামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সালকে (২০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে। ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নেওয়া হচ্ছিল।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেছেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।