শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দফা অস্ত্রোপচারের পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

দুই দফা অস্ত্রোপচারের পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

দুই দফা অস্ত্রোপচারের পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি


মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়েও যেতে হয় তাকে। সেখানে আরও একটি অস্ত্রোপচার হয়। দীর্ঘ চিকিৎসা, বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। এ কারণে প্রায় নয় মাস ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি তানিয়া বৃষ্টি।

তবে অসুস্থতার সেই কঠিন সময় পেছনে ফেলে আবারও অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের শুটিং। নাটকটির নাম ‘অংশীদার’। দীর্ঘ বিরতির পর তার শুটিংয়ে ফেরার খবর প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে আনন্দ দেখা গেছে।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। শুটিং শেষ হওয়ার খবর জানিয়ে সংশ্লিষ্টরা তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন। নাটকটি শিগগিরই প্রকাশ পাবে কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

 

 

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা