শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙা কাচের টুকরা মাথায় ঢুকে যায়: জায়েদ খান

ভাঙা কাচের টুকরা মাথায় ঢুকে যায়: জায়েদ খান

ভাঙা কাচের টুকরা মাথায় ঢুকে যায়: জায়েদ খান


শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। টিউবলাইটের ভাঙা কাচ তার মাথায় ঢুকে যায়। কয়েক দিন আগে কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে।  

তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হননি জায়েদ খান। ঘটনার বর্ণনা দিয়ে এই তারকা বলেন, “একটি শটে আমার পিঠে ও হাতে ৫টা টিউবলাইট ভাঙছে, গ্লাসগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে মাথায় ঢুকে গেছিল। আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করেছেন।” 

অভিনেতা কামাল হোসেন বাবর অনেক দিন ধরে কানাডায় বসবাস করছেন। সেখানে তিনি নির্মাণ করছেন ‘ভায়োলেন্স’ সিনেমা। দৃশ্যটির শুটিং চলাকালীন তার হাতও কেটে যায়।   

জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এ সিনেমার জন্য এখন কানাডায় অবস্থান করছেন। দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিংয়ের ফাঁকে কাজের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেতা। 

 

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা