বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপ নির্বাচনে জাসাসের কর্মীরা

উপ নির্বাচনে জাসাসের কর্মীরা

উপ নির্বাচনে জাসাসের কর্মীরা


বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতারা। রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।

প্রচারণায় অংশ নিতে ঢাকা থেকে আসা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রচার শেষ করে আমরা তারেক রহমানের নির্দেশনায় বগুড়ায় এসেছি। ধানের শীষের জয় নিশ্চিত করতে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

গণসংযোগকালে ইথুন বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, জনপ্রিয় সংগীত শিল্পী সাজ্জাদ পলাশ, মালেক মুন্সী, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা ও এস এম বি রিপন। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যান, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পি, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমীন এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ফারকাদ সান্ভী বাঁধন ও ছাত্রনেতা বি এম সানাউল হক।

আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়।