বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

নাজমুল হক, নওগাঁ জেলা  প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে  পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শিহাড়া ইউনিয়নের আমন্ত বাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন।

আটককৃতরা হলেন, উপজেলার আমন্ত গ্রামের সেকেন্দারের ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রূপচাঁদের ছেলে রঞ্জিত (৩৫) এবং একই গ্রামের শম্ভু মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪০)।

অভিযান চলাকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমন্ত বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।