শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা

জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা

জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা

দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত-এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে না বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।


জানা যায়, ছবির নির্মাতারা পাঁচ দিনের একটি বিশেষ চরিত্রে শাহরুখ খানকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ বিষয়ে শাহরুখও ইতিবাচক মনোভাব দেখান। তবে বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ রয়েছে আসন্ন চলচ্চিত্র ‘কিং’-কে ঘিরে, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। বিশেষ করে এই ছবির মাধ্যমে তার কন্যা সুহানা খান বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

 

নির্মাতা দলের সঙ্গে আলোচনায় শাহরুখ খান জানান, তিনি ‘জেলার ২’-এ অভিনয়ে আগ্রহী হলেও একটি শর্ত দেন—ছবিটি যেন ‘কিং’-এর পর মুক্তি পায়। কারণ তিনি তার নতুন লুক ও উপস্থিতি ‘কিং’ সিনেমার জন্য একচেটিয়া রাখতে চান। তবে মুক্তির সময়সূচির কারণে বিষয়টি বাস্তবায়ন সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ক্যামিও চরিত্রটি আর করা হচ্ছে না।

এদিকে, প্রস্তাবটি ফিরিয়ে দিলেও রজনীকান্তের প্রতি শাহরুখ খানের শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রয়েছে। ভবিষ্যতে উপযুক্ত সময়ে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

 

নির্মাতারা ‘জেলার ২’ আগামী আগস্টে মুক্তির পরিকল্পনা করছেন, অন্যদিকে ‘কিং’ মুক্তি পেতে পারে ডিসেম্বরে। সময়ের এই ব্যবধানের কারণেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।