শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুরফুরে মেজাজে ‘ফিল্টার ছাড়া’ প্রভা

ফুরফুরে মেজাজে ‘ফিল্টার ছাড়া’ প্রভা

ফুরফুরে মেজাজে ‘ফিল্টার ছাড়া’ প্রভা

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে প্রভা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই নিজের নতুন পেশায় মনোযোগ দিয়েছেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার একগুচ্ছ ছবিতে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন প্রভা। ছবি শেয়ার করে প্রভা ক্যাপশনে লিখেছেন, ‘ফিল্টার ছাড়া আমি, আর সাথে আমার এই বিনা পয়সার লাইটিং টিম।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, শেয়ার করা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে একটি মনোরম সমুদ্রতীরবর্তী পরিবেশে। হালকা রঙের ফুলেল পোশাক, মাথায় বড় সান হ্যাটে ধরা দিয়েছেন তিনি।  

সাজগোজ ছাড়াই প্রভা নিজের স্বাভাবিক লুকে ধরা দিয়েছেন, যা ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। গয়না, হালকা মেকআপ এবং ক্যাজুয়াল পোশাকে তিনি নজর কেড়েছেন।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘মানুষের বয়স হলে সৌন্দর্য কমে। আর আমি দেখছি আপনার বয়স যতই বাড়ছে, সৌন্দর্য ততই বাড়ছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে।’