শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মা হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান।

মা হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান।

মা হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান তাঁর মা পরভীন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।


জানা গেছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে তাকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং তাঁর যত্ন নেওয়ার জন্য কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল জেরিনকে।

কিছুদিন আগে অভিনেত্রী লিখেছিলেন, মায়ের উপর তিনি সম্পূর্ণ নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারেন না।

তাই মায়ের সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনাও চেয়েছিলেন। সেই লড়াই শেষ হয়ে যাওয়ায় এখন শোকে ভেঙে পড়েছেন তিনি।
উল্লেখ্য, জেরিন খান বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান খানের হাত ধরে। তবে ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নানা কারণে আলোচনায় ছিলেন।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তাঁর বাবা পরিবার ছেড়ে চলে যান। তখন মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয় তাঁকে। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করতেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন।