মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফোনে ডেকে নিয়ে কামরুল ইসলাম মিঠুন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আগলা ৬নং ওয়ার্ড সদস্য মো. নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মিঠুন ছাতিয়া গ্রামের কিম্মত আলীর ছেলে।

নিহতের বোন ইয়াসমিন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় বিপ্লব নামে আরেক যুবক তার ভাইকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর কুপিয়ে ও পিটিয়ে আহত করে চূড়াইন চকে ফেলে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় মিঠুন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠায় পুলিশ।

মিঠুনের বড় ভাই আকতার বলেন, ১৫-১৬ দিন আগে তাদের গরু স্থানীয় হান্নান ও বোরহানদের জমির ঘাস খেয়ে ফেলেছিল। এ নিয়ে মারামারি হওয়ার পর ওরা আমাদের নামে অভিযোগ করেছে। সে ঘটনার জেরে আমার ভাইকে ডেকে নিয়ে নান্নু মেম্বারের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করেছে হান্নান, বোরহান ও তাদের সহযোগীরা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য মো. নান্নুকে আটক করা হয়েছে। নিহতের পরিবার একটি অভিযোগ দিয়েছে। তবে আটককৃত ইউপি সদস্যকে আসামি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।