মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাজেকে সংঘর্ষ গুলিবিদ্ধ ৭ বছরের শিশু

সাজেকে সংঘর্ষ গুলিবিদ্ধ ৭ বছরের শিশু

সাজেকে সংঘর্ষ গুলিবিদ্ধ ৭ বছরের শিশু

রাঙামাটির সাজেক পর্যটন এলাকার চাইল্যাতলী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাচালং এলাকার ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়। শিশুটিকে গুলি লাগার ঘটনাকে তারা অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক বলে উল্লেখ করেন।
পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার কথা বলা হলেও সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ পাহাড়ি-বাঙালি মানুষ এবং শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। এ ধরনের সহিংসতার কারণে স্থানীয় জনজীবনের পাশাপাশি সাজেকের গুরুত্বপূর্ণ পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গুলিবিদ্ধ শিশু সঞ্জিতা ত্রিপুরার সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে পিসিসিপি।

 

রাঙামাটি প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,