মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান শাহ হ*ত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো

সালমান শাহ হ*ত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো

সালমান শাহ হ*ত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন না আসায় আদালত নতুন তারিখ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটিতে সালমান শাহর স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০ মে তদন্ত কর্মকর্তা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের অনুমতি চান। পরে ২৪ মে আদালত মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি দেন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা