বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পেট্রোল মজুত করে অবৈধ বিক্রি

পেট্রোল মজুত করে অবৈধ বিক্রি

পেট্রোল মজুত করে অবৈধ বিক্রি

পেট্রোল মজুত করে অবৈধ বিক্রি : কালাইয়ে অভিযান, দুইজনের দণ্ড, একজন পলাতক
মো:সুমন মন্ডল,কালাই(জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দের পাশাপাশি অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে প্রায় ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দেওয়া হয়।
আটককৃতরা হলেন—কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের রেজাউলের ছেলে শাকিল এবং হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল। তবে একই এলাকার আনিরুলের ছেলে ইব্রাহীম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ জ্বালানি বাণিজ্যের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।