শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল ঘোষণা

চীনের বেইজিং থেকে ঢাকা রুটের এপ্রিল ও মে মাসের চারদিনের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এয়ার চায়না। 

রবিবার (১২ এপ্রিল) এয়ার চায়না সূত্রে জানা গেছে, অপারেশনাল কারণে এপ্রিল মাসের ২৫ তারিখ এবং মে মাসের ২, ৯ ও ১০ তারিখে এয়ার চায়নার বেইজিং থেকে ঢাকায় আগত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা থেকে বেইজিংগামী ফ্লাইটগুলোও বাতিল হবে না।

তবে ঠিক কী কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের রি বুকিং, টিকিটের মূল্য ফেরত বা অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইনের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে বলা হয়েছে।